নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা

২০ জুলাই ২০২৫, ০৮:১৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৩ AM
টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল

টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল © টিডিসি

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মধ্যরাতে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর প্রতিবাদে রবিবার (২০ জুলাই) দুপুরে টঙ্গীতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
 
টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর নেতৃত্বে বিক্ষোভকারীরা চেরাগ আলী মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে। মিছিলটি টঙ্গী পশ্চিম থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চেরাগ আলীতে গিয়ে শেষ হয়।
 
শোভাযাত্রায় অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, "নিষিদ্ধ" ঘোষিত ছাত্রলীগ রাতের অন্ধকারে মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। মিছিল চলাকালে ‘আওয়ামী লীগের বিরুদ্ধে একশন চাই’, ‘ছাত্রলীগের অপতৎপরতা রুখে দিতে হবে’ ইত্যাদি স্লোগানে টঙ্গীর বিভিন্ন সড়ক প্রকম্পিত হয়।
 
রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল গভীর রাতে গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরের মতো মিছিল করেছে, যা প্রমাণ করে তারা দিনের আলোতে জনরোষের মুখে পড়তে ভয় পায়। আমরা গাজীপুর মহানগর ছাত্রদল দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, এখন থেকে শুধু দিনে নয়, রাতেও আমরা সজাগ থাকবো। কোনো অবস্থাতেই নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনগুলোকে রাস্তায় নামতে দেওয়া হবে না। আইন লঙ্ঘন করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬