রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৮:২৩ AM
চার শিক্ষার্থী পড়ালেখা করছেন

চার শিক্ষার্থী পড়ালেখা করছেন © সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় রাতের বেলা পুকুর পাড়ে বসে মোবাইলে গেমস খেলছিলেন চার কিশোর। রাতে আড্ডা দেওয়া অবস্থায় ওই চার ছাত্রকে নিয়ে পড়তে বসান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। ছাত্রদের পড়াশোনার একটি ছবি তুলে উপজেলা প্রশাসনের আইডিতে পোস্ট করেছেন ইউএনও আলাউদ্দিন

ইউএনওর সঙ্গে থাকা কর্মকর্তারা জানান, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুরপাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুরের পূর্বপাড়ের সিঁড়িতে ১৫-১৬ বছর বয়সী চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার পরিচয় ও পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানায়। এ ছাড়া তারা কিছুদিন আগে দেওয়া এসএসসি ফলাফলে উত্তীর্ণ হয়েছে বলে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে তাঁর বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদেরকে পড়াতে বসান। 

এ বিষয়ে ইউএনও বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদেরকে একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলা হয়েছে। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে যান। তাদেরকে আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে তারা পড়াশোনা বন্ধ রেখে আড্ডা না দেয়। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬