ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

১৯ জুলাই ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০১:০৯ PM
অভিযানে জব্দ করা জাল ও পলিথিন

অভিযানে জব্দ করা জাল ও পলিথিন © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চরফ্যাশন বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্থানীয় ১০টি গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার চায়না দুয়ারি জাল, ৪টি বেহুন্দি জাল, ২০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন। অভিযান শেষে জব্দ করা জালসমূহ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং পলিথিন হস্তান্তর করা হয় ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকায় অপহৃত ৭ বছরের শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, নারী গ্র…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১৫,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে আবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি: শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন আগামীকা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬