কক্সবাজারে যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়িতে লুট বিএনপি নেতা-কর্মীদের

১৬ জুলাই ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ১২:০৩ PM
যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়িতে লুট বিএনপি নেতা-কর্মীদের

যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়িতে লুট বিএনপি নেতা-কর্মীদের © টিডিসি সম্পাদিত

জমি সংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদারের নিহত ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. জাহেদ আরমানের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মশরফ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

এই ভাঙচুর-লুটপাটে নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। ড. জাহেদ আরমান বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ড. জাহেদ আরমানের বাবা ৭৯ বছর বয়সী মাহফুজুর রহমান, যিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি অপারেশন শেষে দেশে ফিরেছেন। এ ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। এসময় তিনিসহ পরিবারের বাকি সদস্যরা কোনোরকম প্রাণ নিয়ে বাড়ি ছাড়েন। পরে অভিযুক্ত বিএনপির ৮-১০ জন নেতা-কর্মী ঘরে ঢুকে বাড়ি ভাঙচুর করে এবং ১৫ ভরি স্বর্ণালংকার, একটি ফ্রিজ, মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ার, ল্যাপটপ এবং নগদ ১০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

জেলা পুলিশ সুপার বরাবর দেওয়া অভিযোগে বলা হয়েছে, ঘটনার দুই দিন আগে পার্শ্ববর্তী এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটে। তবে ভুক্তভোগী পরিবার জানায়, তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তবুও শফিকুর রহমান সিকদার ওই মিথ্যা মামলায় তাদের ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

ড. জাহেদ আরমান বলেন, আমার পরিবার কোনো অপরাধে জড়িত নই। আমাদের ওপর হামলা হয়েছে, এখন আবার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

ফেসবুকের এক স্ট্যাটাসে ড. জাহেদ আরমান বলেন, জমি নিয়ে বিরোধের সূত্র ধরে যে একজন নিহত হয়েছে তাতে আমার পরিবারের কেউ জড়িত নয়। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আমার আব্বু দীর্ঘ এক মাস ধরে অসুস্থ। আমেরিকাতে দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি কয়েকদিন আগে দেশে যান। উনার পিত্তনালীতে স্টেন্ট বসানো হয়েছে। ঠিকভাবে কথাও বলতে পারেন না। এমতাবস্থায় কোনো ধরনের প্রমাণ ছাড়া পূর্ব শত্রুতার জের ধরে যদি আমার পরিবারের কাউকে এতে জড়ানো হয়। আমি আগেই বলেছিলাম, ভারুয়াখালীতে এই তৃণমূল বিএনপির নামে যারা আছে তারা কেউ উপরের আদেশ মানে না, নেতাদের আদেশ মানে না।

আরেক স্ট্যাটাসে ড. জাহেদ আরমান বলেন, সন্ত্রাসী শফিক রহমানের ভাড়া করা গুন্ডারা রাতে হামলা চালিয়েছে। তারা আমার পৈত্রিক বাড়িতে হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করেছে, জমির দলিলাদি ছিঁড়ে ফেলেছে, দামি আসবাবপত্র গাড়িতে (টমটম) উঠিয়ে নিয়ে গেছে। রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা মুখোশ পরিহিত ছিল। তাদেরকে আরেক সন্ত্রাসীর মাধ্যমে শফিক ভাড়া করে নিয়ে এসেছে বলে জানা গেছে।

জানতে চাইলে আজ বুধবার (১৬ জুলাই) রাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ জমা দেননি। তবে আমরা জানতে পেরেছি গতকাল রাতে এরকম একটি ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের জড়িতের বিষয়ে তিনি বলেন, কারা জড়িত ছিলেন, ঘটনাটি তদন্ত করার পর বিষয়টি জানা যাবে।

ইন্টার্নশিপের সুযোগ আকিজ বশির গ্রুপে, আবেদন ১০ সেপ্টেম্বর প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল বেশি আসায় ফেসবুক লাইভে ‘গালি’, সন্ত্রাসবিরোধী …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুল চলাকালে কোচিং সেন্টার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নার্সিং ছাত্রীসহ নিহত ২, আহত ৩
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপিএডে অনুত্তীর্ণদের মানোন্নয়ন পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় উপজেলা ম্যানেজার নিয়োগ দেবে ঢাকা আহ্ছানিয়া মিশন, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬