বাবা-ভাইকে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

১৬ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁর মান্দায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে  রিফাত হোসেন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন  ভুক্তভোগীর বাবার। 

ভুক্তভোগী  ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে গত শনিবার দুপুরে এলাকার একটি দোকানে নুডলস কিনতে  যায়। সে বিদ্যালয়ের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা রিফাত মেয়ের মুখ চেপে ধরে নির্মীয়মাণ ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে যায়। সেখানে ধানী নামের এক ব্যক্তির সহায়তায় মেয়েকে ধর্ষণ করে রিফাত।’ তিনি বলেন, ‘মেয়ে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে শুয়ে পড়ে। সারা দিন খাওয়াদাওয়াও করেনি। গত সোমবার মেয়ের ধর্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মেয়েকে জিজ্ঞাসা করে ঘটনার বিষয়ে জানতে পারি।’

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবার অভিযোগ, বুধবার (১৬ জুলাই) দুপুরে গ্রামের এক মাতবরের বাড়িতে ডেকে নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ার কারণে থানায় যেতে পারছেন না তিনি। 

ওই স্কুলছাত্রী জানায়, ওয়াশ ব্লকের ভেতরে নিয়ে গিয়ে তার ছোট ভাইকে হত্যার হুমকি দিয়ে রিফাত তাকে পাশবিক নির্যাতন করে। এ সময় সেখানে ধানী নামের ওই ব্যক্তি বাইরে পাহারা দিচ্ছিল। ঘটনাটি প্রকাশ করলে তার বাবাকেও হত্যা করবে বলে হুমকি দেয় রিফাত। ভয়ে বাড়িতে কিছুই বলতে পারেনি ওই ছাত্রী।

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

গাইবান্ধায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত
  • ১৬ জুলাই ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এ…
  • ১৬ জুলাই ২০২৬
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যুবক
  • ১৬ জুলাই ২০২৬
প্রধান ফটক বন্ধ করে যবিপ্রবিতে খেলা দেখায় ১০ শিক্ষার্থীকে শ…
  • ১৬ জুলাই ২০২৬
জুলাই শহীদ দিবস উপলক্ষে শেরপুর সরকারি কলেজে স্মরণসভা
  • ১৬ জুলাই ২০২৬
এইচএসসিতে এক কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় প…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence