এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

১৬ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৬:৩৯ AM
এনসিপির নেতাকর্মীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

এনসিপির নেতাকর্মীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ © টিডিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কটিতে তারা অবরোধ কর্মসূচি পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জকে তাদের পুনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।’

বিক্ষোভকারীরা রাজনৈতিক সহিংসতা ও গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানায়। তারা দ্রুত দোষীদের বিচারের দাবি জানান।

বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬