গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, পরিচয় লুকাতে পোশাক খুলে ফেলল কারারক্ষীরা

১৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
গোপালগঞ্জ জেলা কারাগার

গোপালগঞ্জ জেলা কারাগার © ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করেন। এনসিপির সমাবেশসহ জেলা কারাগারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে পুলিশ-সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। 

আজ বুধবার (১৬ জুলাই) বিকেল প্রায় পৌনে ৫টার দিকে কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনো আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা জানা যায়নি।

জানা গেছে, গোপালগঞ্জ জেলা কারাগারের বহির্বিভাগের ভবনের জানালার কাঁচ ও রুমে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও কারাগারের ভেতরে প্রবেশ করতে মেশিন দিয়ে মূল গেট কাটার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি কারারক্ষীদের মারধর করা হয়েছে। আত্মরক্ষার্থে পোষাক খুলে সিভিল পোশাক পড়েন কারারক্ষীরা। এমন পরিস্থিতিতে পুলিশ-সেনাবাহিনী উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

কারারক্ষীরা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কারারক্ষীদের ওপর হামলা করে ও মারধর করে। এ ছাড়াও কারাগারের মূল গেট ভাঙতে পারেনি, আরপি গেট ভাঙচুর করা হয়েছে। 

উল্লেখ্য, আজ বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এনসিপি নেতা-কর্মীদের ঘিরে হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

 

 

 

 

 

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬