এনসিপির গাড়ি বহরে হামলা

১৬ জুলাই ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ১০:২৯ PM
 এনসিপির গাড়ি বহরে হামলা

এনসিপির গাড়ি বহরে হামলা © সংগৃহীত

মার্চ টু জুলাই পদযাত্রা শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৬ জুলাই) সমাবেশ শেষ করে ফেরার পথে চৌরঙ্গি মোড়ে এনসিপির গাড়ি বহরকে লক্ষ করে দুই দিক থেকে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

এনসিপির সব নেতাকর্মীরা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।  

এর আগে, দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।

 

 

‘ছোট ছোট মেয়েরা প্রেমিক নিয়ে কক্সবাজারে হোটেলে চলে আসে, রুম…
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্…
  • ২৪ অক্টোবর ২০২৬
নদী বাঁচাতে শুধু খনন নয়, চাই সমন্বিত পরিকল্পনা
  • ২৪ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় গাঁজা প্রস্তুতের ভিডিও …
  • ২৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পরও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই নজরুল বি…
  • ২৪ অক্টোবর ২০২৬
গত ৪ মাসে ৫ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মাতম মাভাবিপ্রবি
  • ২৪ অক্টোবর ২০২৬