এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ

১৬ জুলাই ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
 এনসিপির সমাবেশস্থলে হামলা

এনসিপির সমাবেশস্থলে হামলা © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিলসহ অনুষ্ঠানের মঞ্চের হামলা চালায়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পুলিশ জানায়, সমাবেশস্থলের পাশে থাকা খাল পাড় থেকে ছাত্রলীগ কর্মীরা এসে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে একই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।   

এর আগে, টেকেরহাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কের সদর উপজেলার গান্ধীয়াশুর, উলপুর, ও কংশুরসহ গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি, কাঠি ও কোটালীপাড়ায় তারা সড়কে আগুন ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন আওয়ামী নেতাকর্মীরা। এ সময় গান্ধীয়াশুর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন তারা।  

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬