চলতি বছরের শেষে চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা

১৫ জুলাই ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান © টিডিসি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে বহু বছর ধরে যে অব্যবস্থা চলছে, তার ভয়াবহ প্রতিক্রিয়া আজ নদীভাঙনে হাহাকার করছে মানুষ। এটা শুধুই প্রকৃতি নয়, এটা অব্যবস্থাপনার ফল। চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দুই দিনের সফরের অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করতে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

এ সময় এলাকাবাসীর দুর্দশা ও দীর্ঘদিনের অবহেলার কথা শুনে ক্ষোভ প্রকাশ করে পানিসম্পদ উপদেষ্টা বলেন, উপদেষ্টা নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সীমান্ত-সংলগ্ন নদীগুলোর পানিবণ্টনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশ রক্ষার নামে যেসব প্রকল্প হয়, সেখানে স্থানীয় লোকজনের অংশগ্রহণ ও বাস্তব অভিজ্ঞতা উপেক্ষা করা হয়। এটা পরিবর্তন করতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নদীভাঙনের ফলে শুধু ঘরবাড়ি নয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তাও চরম হুমকিতে পড়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এনায়েত উল্লাহ, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় রংপুরের উপসচিব মোবাশশিরুল ইসলাম, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকসহ জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নদী ভাঙনরোধে চলমান ও সম্ভাব্য প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9