বৃষ্টির পানিতে ভাসছে সবজি চাষিদের স্বপ্ন

১৫ জুলাই ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
ফসলসহ ভেসে গেছে সবজির ক্ষেত

ফসলসহ ভেসে গেছে সবজির ক্ষেত © টিডিসি ফটো

আষাঢ়ের শেষ টানা ৫ দিনের বৃষ্টিতে যশোরের কৃষকদের বিস্তীর্ণ ফসলসহ সবজির ক্ষেত ভেসে গেছে। কৃষিক্ষেতও বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে। যশোর সদরের চুড়ামনকাটি, বারীনগরসহ উপজেলার বিভিন্ন মাঠে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় বৃষ্টির পানি না সরলে এবং নতুন করে সবজি চাষ সম্ভব না হলে বাজারে সবজির দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, যশোরের চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের শত শত সবজি চাষি কৃষকরা বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই জমির পানি সেচে ফেলার চেষ্টা করছেন।

এই তিনটি ইউনিয়নকে যশোরের সবজি উৎপাদনের মূল এলাকা হিসেবে ধরা হয়। জমির প্রায় দুই-তৃতীয়াংশ জুড়েই এখানে সবজি চাষ হয়। বর্তমানে মাঠের পর মাঠজুড়ে চাষ করা হয়েছে পটল, বরবটি, পুঁইশাক, উচ্ছে, ঢেঁড়স, বেগুন, আগাম পাতাকপি, কচুর মুখি ও বিভিন্ন ধরনের শীতকালীন চারা। কৃষকরা শীতের আগাম সবজি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বর্ষার শুরুতেই টানা বৃষ্টিতে সেই স্বপ্নে এখন ধস নামছে।

চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের পটল চাষি তরিকুল ইসলাম বলেন, আমার পটল ক্ষেত পুরোপুরি পানির নিচে। এই বৃষ্টির পর কিছুই আর বাঁচবে না। এবার ভালো ফলনের আশা করেছিলাম। আমার সেই স্বপ্ন মনে হয় পানিতে ভেসে যাবে।

একই গ্রামের আরেক চাষি দেলোয়ার গাজী জানান, গাছে ফুল আসলেও ভারী বৃষ্টির কারণে সব ঝরে যাচ্ছে। ফলন একেবারেই হবে না, আর গাছগুলোও টিকে থাকবে না।

আব্দুলপুর গ্রামের চারা উৎপাদনকারী টিটো রহমাস বলেন, চারা কিছুটা বাঁচলেও তা বাজারে বিক্রি করা যাবে না। এই অবস্থায় আমরা খুবই অসহায়।

হৈবতপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তার বলেন, সবচেয়ে বেশি ক্ষতি হবে বেগুন ক্ষেতের। পানি জমে গেলে গোড়া পঁচে গাছ মরে যায়।

যশোরের কৃষিবিদ ইউসুফ আলী বলেন, বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে জমে থাকা পানির নিচে তাপ বাড়ে। এতে গাছের গোড়ায় পচন ধরে এবং ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। সবজি ও মাছ চাষের পাশাপাশি সবচেয়ে বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলো। ক্ষেত-ঘেরে পানি জমায় কাজ নেই, আয় নেই। ফলে খাবার জোটানো এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দুর্যোগে সরকারিভাবে জরুরি সহযোগিতা ও ক্ষতিপূরণের উদ্যোগ নেয়া হোক।

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির বলেন, টানা বৃষ্টিতে যশোর সদর উপজেলায় চুয়ামনকাটির আব্দুলপুর ও বারিনগরসহ বিভিন্ন অঞ্চলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠা কঠিন। কৃষি অফিসের পক্ষ খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9