‘টাকা পাঠালে আধা ঘণ্টার মধ্যে ফেরত দেব’— ছেলেকে পেতে টাকা পাঠালেন ঠিকই, কিন্তু...

১৫ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
নিহত আইমান সাদাব

নিহত আইমান সাদাব © টিডিসি ফটো

মুক্তিপণের বদলে নিখোঁজ পাঁচ বছরের শিশুকে ফেরত দেওয়ার কথা থাকলেও, চারদিন পর বাড়ির পাশে জঙ্গলের পুকুর পাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে এ ঘটনা ঘটে। গত শুক্রবার (১১ জুলাই) নিখোঁজের ঘটনায় নিহত সাদাবের নানা সুলতান মিয়া পাগলা থানায় একটি জিডি করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টায় উপজেলার পাগলা থানাধীন দিঘীরপাড় এলাকার বাড়ির পাশে একটি জঙ্গলের পুকুর পাড়ে শরীর থেকে মাথা দ্বি-খণ্ডিত গলিত অবস্থায় শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত আইমান সাদাব (৫) পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামের বাসিন্দা প্রবাসী আল আমিনের একমাত্র ছেলে। তবে জন্মকাল থেকেই সে তার মা সুমাইয়া আক্তারের সাথে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নানা সুলতান মিয়ার বাড়িতে বসবাস করতো।

জানা গেছে, ঘটনার পরদিন অর্থাৎ ১২ জুলাই দুপুর ১২টার দিকে মুঠোফোনের দুটি নম্বর থেকে ৩০ হাজার ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় শিশুটির স্বজনদের কাছে। একটি নম্বরে ২০ হাজার ও আরেকটিতে ৮ হাজার টাকা পাঠানো হয়। শিশুটির নানা সুলতান মিয়া বলেন, ‘ফোন করে বলা হয়েছিল, “ছেলে ভালো আছে, টেনশন কইরেন না। টাকা পাঠালে আধা ঘণ্টার মধ্যে ফেরত দিয়া যাব।” কিন্তু গফরগাঁও রেলস্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করলেও ফোন নম্বরগুলো বন্ধ পাই।’

নিহত সাদাবের নানা সুলতান মিয়া জানান, গত শুক্রবার (১১ জুলাই) দুপুর থেকে খোঁজ মিলছিল না সাদাবের। পরে বাড়ি আশপাশের পুকুর-ডোবা ও স্বজনদের বাড়িঘরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। এদিন রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও জানান, আজ সকালে প্রতিবেশী একজন গরু চড়াতে গেলে, এসে জানায়, জঙ্গলের পাশে পুকুর পাড়ে দ্বি-খণ্ডিত এক শিশুর লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে সাদাবের লাশ শনাক্ত করেন তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরশাঁখচূড়া গ্রামে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় ১১ বছরের আরেক শিশু সিফাত হাসান। সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে সিফাতের লাশ একদিন পর বাড়ির পাশে জনৈক ব্যক্তির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

চারদিনের ব্যবধানে পাশাপাশি এলাকায় প্রবাসীর দুই শিশু অপহরণের পর লাশ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় গঠিত ককাসের নেতৃত্বে স্বাস্থ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল শিশু শিল্পী তা’মীরুল মিল্লাত ছাত্রী তাহিরার…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রূপায়ন গ্রুপ নিয়োগ দেবে ৫ এজিএম, আবেদন সেপ্টেম্বরজুড়ে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেসির সামনে আরেক মাইলফলকের হাতছানি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬