সকালে নদীতে ভেসে উঠল অটোরিকশা, বিকেলে মিলল চালকের লাশ

১৪ জুলাই ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের একদিন পর মো. হুমায়ুন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের আমবাগান এলাকার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে একই নদী থেকে তার চালানো সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল। নিহত হুমায়ুন শেরপুরের নকলা উপজেলার ডুকুরিয়া গ্রামের খোকা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে পড়ে থাকা একটি সিএনজি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিএনজিটি উদ্ধার করে। নাম্বার প্লেট দেখে ঝর্ণা খাতুন নামে এক নারী সেটিকে তার স্বামীর অটোরিকশা বলে শনাক্ত করেন।

এরপর বিকেলে সিএনজি উদ্ধারের স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, শনিবার রাত ১০টার দিকে হুমায়ুন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন রবিবার একবার মোবাইলে কথা হলেও এরপর থেকে আর যোগাযোগ করা যায়নি, তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‌‘ভোগাই নদী থেকে একজন সিএনজিচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬