ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪ জুলাই ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৯:০৬ AM
শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর

শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র ও জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) শহরের পৌর মার্কেটের সামনে এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. দিদারুল আলম।

স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনায় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই শহীদ স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মকে সেই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানাতে সহায়ক হবে।’

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৭ জুলাই তৎকালীন সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হন কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ। সেই স্মৃতিকে ধারণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬