তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

১৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:১৫ AM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করাসহ বিএনপির বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। 

সোমবার (১৪ জুলাই)  দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে সমাবেশের আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেলা, পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল’সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। 

বিক্ষোভ মিছিলটি নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে শুরু হয়ে নোয়াখালী সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এক সমাবেশে রূপান্তরিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ (দফতর), সদস্য ওমর ফারুক টফি, সদস্য শহিদুল ইসলাম কিরণ, জজকোর্টের পিপি এডভোকেট শাহদাৎ হোসেন, সদস্য আমিনুল ইসলাম শাহীন ও সদস্য কামরুজ্জামান হাফিজসহ অনেকে। 

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান মোহাম্মদ নোমান, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল ও সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ছাড়া জামায়াত-শিবির ও এনসিপির দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীর আহ্বান জানান তারা।

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
হাবিপ্রবিতে ডেটা সায়েন্স–পরিসংখ্যান একীভূতের দাবিতে শিক্ষার…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence