নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের সংঘর্ষ: নিহত ২ 

১৪ জুলাই ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
দুমড়ে যাওয় ট্রাক

দুমড়ে যাওয় ট্রাক © টিডিসি ফটো

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মণিরামপুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাক চালক রাজু ও হেলপার এরফান। তারা দু'জন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। তারা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬