চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার, আটক ৪

১৩ জুলাই ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০২:৩৭ PM
অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার

অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার © টিডিসি

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার পানগুছি নদীর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে চোখ ও মুখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়।

অপহৃত জিয়াউর রহমান মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ভারতে ভাঙ্গারীর ব্যবসার সাথে যুক্ত।

এ ঘটনায় আটককৃতরা হলেন- জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ এম খলিলুর রহমান (৪২), খুলনার নিরালা এলাকার আমিরুজ্জামান খোকন (৫৫), বটিয়াঘাটার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫) ও তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০)।

অপহরণকৃত জিয়াউর রহমান বলেন, সকালে আমতলা বাজারে চা খাওয়ার সময় হঠাৎ ১৫-২০ জন লোক হাইয়েক্স গাড়ি ও মোটরসাইকেলে করে এসে তাকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়। এরপর তার চোখ বেঁধে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ অভিযান চালায়। ফেরিঘাট এলাকায় তল্লাশির সময় হালকা কালো রঙের হাইয়েক্স মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) থেকে আহত অবস্থায় জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে আটক করা হয়েছে। ওসি আরও বলেন, আটককৃতরা দাবি করেছেন ব্যবসায়ীর সঙ্গে তাদের লেনদেন রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9