‘বাচ্চা নিতে হবে কেন’— মন্তব্য করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলি

১১ জুলাই ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
আবদুর রহমান ভূঁইয়া

আবদুর রহমান ভূঁইয়া © সংগৃহীত

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বদলি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে ১৬ জুলাই ২০২৫ থেকে ‘তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)’ হিসেবে গণ্য করা হবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, এই বদলি ‘প্রশাসনিক কারণে’ এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আদেশটি জারি করেন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-০১) মোঃ সাজ্জাদ হোসেন।

ঘটনার সূত্রপাত আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনীন নাহারের মাতৃত্বকালীন ছুটির আবেদনের পর। ওই শিক্ষিকার স্বামী আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা দিলে অভিযোগ রয়েছে, অফিসার আবদুর রহমান ভূঁইয়া মন্তব্য করেন, ‘বাচ্চা নিতে হবে কেন?’—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এই মন্তব্য নারী কর্মীদের প্রতি অবমাননাকর এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন অনেকে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চমহলে পৌঁছে যায় এবং তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিক্ষক সমাজ এই মন্তব্যকে ‘অপেশাদার, অবমাননাকর ও লজ্জাজনক’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ‘এই ধরনের মনোভাব যিনি লালন করেন, তিনি নারী সহকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেন না। শিক্ষাক্ষেত্রে সমতা ও মর্যাদা প্রতিষ্ঠায় এ ধরনের মানসিকতা পরিবর্তন জরুরি।’

ভুক্তভোগী শিক্ষিকার স্বামী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য ও অসহযোগিতা কখনোই প্রত্যাশিত নয়। যখন বিষয়টি একজন নারী সহকর্মীর প্রেগন্যান্সির সাথে জড়িত। আমি হয়রানি ও অশোভন মন্তব্যের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলাম সকল ডকুমেন্টস সহ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো জানবেন এ বদলি কী কারণে হয়েছে।’

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কিসের ভিত্তিতে বদলি করা হয়েছে আমি নিশ্চিত নই। তবে বেশ কিছুদিন আগে শিক্ষক হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা এসেছিল।’

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬