সংবাদ প্রকাশের পর কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

০৭ জুলাই ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:২০ AM
শোকজ ও কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

শোকজ ও কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় © টিডিসি

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝালকাঠির রাজাপুর উপজেলার ৯৯ নং উত্তর পূর্ব ছোট কৈবর্তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা খানমকে শোকজ নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (৭ জুলাই) তাকে এ নোটিশ দেওয়া হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘তিন ক্লাসে পাঁচ শিক্ষক, ছয় শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এবং ‘ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায়, ব্যবহার ব্যক্তিগত কাজে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়টির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী আছে মাত্র ছয়জন। অথচ প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন পাঁচজন শিক্ষক। এ ছাড়া বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষক বাসায় নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। শিক্ষার্থীর সংখ্যা কম, মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার না করা, এবং দাপ্তরিক নিয়ম ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগ উঠে ওই প্রতিবেদনে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ৩ জুলাই দুপুর দুইটার দিকে স্থানীয় সাংবাদিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, ৫ জন শিক্ষকের মধ্যে ৪ জন উপস্থিত ছিলেন। তবে দুপুর ২:১৫ মিনিটের সময়ও প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি লেখা হয়নি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে মাত্র ৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায় রাখা এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়, সরকারি দায়িত্ব পালনে এ ধরনের গাফিলতির কারণে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা তিন (৩) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৫১ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে প্রতিদিন গড়ে ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। এ ছাড়া প্রধান শিক্ষক সাহিদা খানম মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করেননি। শিক্ষকদেরও যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায় না। অনেক সময় শিক্ষার্থীদের ছুটি দিয়ে আগে চলে যান শিক্ষকরা।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতার হোসেন বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬