জুলাই ঘোষণাপত্র নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম

০৭ জুলাই ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © টিডিসি ছবি

‌গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই দেশে গণঅভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের জন্য। সেই গণঅভ্যুত্থানের শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণাপত্র অবিলম্বে দিতে হবে। এ নিয়ে টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।’

সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের পতন মানেই শেষ নয়। আমাদের দেশ সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। গণঅভ্যুত্থানে আমরা আপোষ করিনি, দেশ গঠনের পথেও আমরা আপোষ করব না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আমরা রাজপথে থাকবো।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই-বোন শহীদ হয়েছেন গণঅভ্যুত্থানে। তাদের ‘শহীদ’ মর্যাদা দিতে হবে, সংবিধানে তা স্বীকৃতি দিতে হবে। এজন্য জুলাই সনদ ঘোষণা এখন সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের সম্মান রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নাহিদ ইসলাম নাটোর প্রসঙ্গে বলেন, ‘নাটোরে এসে দেখি উন্নয়নের নামে শুধু গল্প। নেই ভালো কলেজ, নেই গ্যাস। চাঁদাবাজি, সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নাটোরবাসী যেভাবে রাজপথে নেমে ফ্যাসিবাদকে প্রতিহত করেছিল, তেমনভাবেই এখন সময় এসেছে এই অপরাধীদের নির্মূল করার।’

তিনি নাটোরবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করব। সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে নির্মূল করব।’

এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর …
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, মিলবে ২ লাখ …
  • ০৭ আগস্ট ২০২৬
বছরে ৩৭৫০ কোটি টাকা আয় রোনালদোর,মেসির কত?
  • ০৭ আগস্ট ২০২৬
পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ, সংখ্যা বেড়ে ২০
  • ০৭ আগস্ট ২০২৬
আমিও চাই হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
  • ০৭ আগস্ট ২০২৬