বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে মেয়ে

০৭ জুলাই ২০২৫, ১২:৫৩ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
মরদেহ

মরদেহ © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন নুসরাত জারিন ফিমা নামে এক পরীক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকালে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন তিনি। আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে নুসরাতের বাবা মো. নুরে জামান স্ট্রোকে আক্রান্ত হন। দ্রুত তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাড়িতে এনে রাখা হয়। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যান নুসরাত।   

এ বিষয়ে নুসরাতের চাচাতো ভাই ইমাম উদ্দিন বলেন, আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এদিন সকাল সাড়ে ৬টায় আমার চাচা স্ট্রোক করেন। দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ বাড়িতে নিয়ে আসি। মরদেহ বাড়িতে রেখে কেঁদে কেঁদে মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যান নুসরাত। সে আবুতোরাব ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে। বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আমার চাচার জানাজা অনুষ্ঠিত হবে।  

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬