যশোরে ২৩টি সোনার বারসহ দুই পাচারকারী আটক

০৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
সোনার বারসহ গ্রেপ্তার দুজন

সোনার বারসহ গ্রেপ্তার দুজন © টিডিসি

যশোরে অভিযান চালিয়ে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ নম্বর ব্যাটালিয়ন। উদ্ধার করা সোনার ওজন ৩ কেজি ৯৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 

আটক দুই ব্যক্তি হলেন শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান। তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে হাটতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তল্লাশি চালিয়ে দেখা যায় তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের সফল অভিযানে বিজিবি সদস্যদের তৎপরতা দেশের স্বর্ণভিত্তিক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬