এইচএসসি

এক কেন্দ্রেই বহিষ্কার ১০ পরীক্ষার্থী, ৬ পরিদর্শক বরখাস্ত

০৩ জুলাই ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

নেত্রকোনায় মুঠোফোন ও নকল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সিকেপি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তারা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিকেপি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ৯ জন শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। পরীক্ষা শুরু হলে তারা মুঠোফোন দেখে নকল করছিলেন। অন্যদিকে আরেকজন শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান ও সরকারি কমিশনার (ভূমি) শামীমা আফরোজ কক্ষ পরিদর্শনে আসেন। তারা কেন্দ্রের ১০৪, ২০১ ও বিদ্যালয়ের সম্মেলনকক্ষে পরীক্ষা দেওয়া ১০ জন শিক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করেন। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে তিনটি কক্ষে দায়িত্ব পালন করা ছয়জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় নয়জনের মোবাইল জব্দ করা হয়। হলে দায়িত্বরত ছয়জন পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়।  

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬