৭ টাকার ইনজেকশন ৩৫০ টাকা চেয়ে ৪০ হাজার টাকা গচ্চা

০২ জুলাই ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
জান্নাত ফার্মেসিকে ৪০০০টাকা জরিমানা

জান্নাত ফার্মেসিকে ৪০০০টাকা জরিমানা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭টাকা দামের ইনজেকশন ৩৫০ টাকা চাওয়ায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে জেলা শহরের কুমারশীল এলাকায় জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী

তিনি জানান, গত দুইদিন আগে মধ্যরাতে মুফতি কামরুল হাসান নামে একজন ভোক্তা জান্নাত ফার্মেসিতে ইনজেকশন কিনতে গেলে সাড়ে ৭ টাকার ইনজেকশন দোকানি ৩৫০ টাকা দাম চান। তখন ভোক্তা তাকে ক্রয় রসিদ দিতে বললে তিনি তা দেননি। পরবর্তীতে ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি শেয়ার করলে বিষয়টি তাদের নজরে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ফলে ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। বাজারে ন্যায্য দামে ওষুধ বিক্রি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬