যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

০২ জুলাই ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (২ জুলাই) দুপুরে শহরের পুরাতন ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ, সাবেক সহ-প্রচার সম্পাদক রাব্বি হোসেন বেপারী, সাবেক ত্রাণ সম্পাদক মো. আলামিন, কোষাধ্যক্ষ মো. মুসা, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শফিউল হায়দার অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নয়ন উপস্থিত ছিলেন।

পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের জন্য পরিশ্রম ও ত্যাগ স্বীকার করলেও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে যদি অবৈধ বা অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়, তাহলে তা দলকে ক্ষতিগ্রস্ত করবে।

পদবঞ্চিত নেতারা কেন্দ্রীয় যুবদলের কাছে সুষ্ঠু তদন্ত করে যোগ্যদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান। এ ছাড়া তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামীর নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তারা।

মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৮০টি টিয়া পাখি উদ্ধার, গ…
  • ১৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের বিরুদ্ধে জাবি জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ
  • ১৬ নভেম্বর ২০২৬
ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬