একসঙ্গে তিন ছেলের জন্ম, খুশি হলেও দুশ্চিন্তায় দিনমজুর দম্পতি

০২ জুলাই ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:২৮ PM
তিন নবজাতক

তিন নবজাতক © টিডিসি

কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন হাছেনা বেগম (৩২) নামে এক গৃহবধূ। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে  ভরণপোষণের চিন্তায় দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার।

রবিবার (২৯ জুন) রাতে ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা। তার স্বামী অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকাল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।  

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে।

হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।

তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে তিন সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি।

হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। আমরা খুবই খুশি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। তবে আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়, এখন তার উপর চাপ আরও বাড়বে। 

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬