জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

০১ জুলাই ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:২৫ PM
মুহাইমিনা ইসলাম উর্মি

মুহাইমিনা ইসলাম উর্মি © সংগৃহীত

রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে আলম ডকইয়ার্ড এলাকার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মৃত মুহাইমিনা ইসলাম উর্মি রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী।

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন উর্মি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, বনরূপা আলম ডকইয়ার্ড এলাকায় ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬