বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘর্ষ, নৌবাহিনীর লাঠিচার্জ

০১ জুলাই ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪২ PM
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ © টিডিসি ছবি

বরগুনার তালতলী উপজেলা বিএনপির দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনী লাঠিচার্জ করেছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে তালতলী উপজেলা শহরের সদর রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— সিদ্দিকুর রহমান (৩০), শাকিল (২৭), রবিউল মুসুল্লি (২৬), মহসিন খান (২৭), মানু (৪৫), আলাউদ্দিন (৪৫), কবির (৩৫), রহিম (৪০), রুবেল (৩৪), সাহাবিদ খান (৪২), আবদুল হাই (৫০), সাইদুল (৩৫), নুর মোহাম্মদ (৪৫) ও মিজান (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার (৩০ জুন) উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল হকের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বিএনপিকর্মী ও ব্যবসায়ী মো. আবুল কালাম।

এর প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আহ্বায়ক মো. শহিদুল হকের সমর্থকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। একই সময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন ও যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজের নেতৃত্বে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করা হয়।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়। পরে উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর সদস্যরা ঘণ্টাব্যাপী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিএনপির দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরের দোকানপাট দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যেসব আমল অবহেলা করবেন না
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9