হাত-পা বেঁধে তরুণীকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল, জানা গেল নেপথ্যের কারণ

২৯ জুন ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ PM
রাঙ্গাবালীতে তরুণীকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

রাঙ্গাবালীতে তরুণীকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল © সংগৃহীত

পটুয়াখালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ জুন) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায়  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি পারিবারিক। 

১৩ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী, ‘আমাকে বাঁচান’ বলে চিৎকার করছেন। 

কামাল গাজী নামে এক ফেসবুক আইডি থেকে শনিবার দিবাগত রাত রাত ১টা ৪১ মিনিটে ভিডিওটি শেয়ার করা হয়। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বাড়ি থেকে আমার কলিজা বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।’ 

জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী ও পাশের গ্রামের  ছাত্রলীগকর্মী কামাল গাজী দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলে। পারিবারিক সম্মতি না থাকলেও তারা গত ২০ জুন পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে তন্নী স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন। শনিবার গভীর রাতে মেয়েকে আনতে স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কামালের বাড়িতে যান তন্নীর বাবা। মেয়েটি যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। 

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি) এমারত হোসেন বলেন, ‘ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগকর্মী কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। 

হানিট্রাপ ফাঁদ চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন শু…
  • ১৫ জুলাই ২০২৬
ডিজিটাল ডিভাইস উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেয়া …
  • ১৫ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কার্যক্রম গ্…
  • ১৫ জুলাই ২০২৬
সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা, মেসিদের অদম্য রেকর্ড ভাঙতে…
  • ১৫ জুলাই ২০২৬
ঢাবিতে ছাত্রদলের অনুষ্ঠানে বিদ্যুৎ থাকলেও নেই নাহিদদের অনুষ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence