স্কলারশিপ পেয়ে নিচ্ছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি, নিখোঁজের ৩ দিন পরে মিলল সাবেক ঢাবি ছাত্রের লাশ

২৯ জুন ২০২৫, ০২:৫০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:৫৪ PM
নিহত হাসিন রাইহান সৌমিক

নিহত হাসিন রাইহান সৌমিক © সংগৃহীত

নিখোঁজের তিন দিন পর হাসিন রাইহান সৌমিক (৩০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, হাসিন রাইহান সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে তারা শহরের জলেশ্বরীতলা এলাকায় থাকতেন।

পরিবার সূত্রে জানা গেছে, সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যার পর সৌমিক বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন। 

তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। তারপর থেকেই পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই মিলে দিনরাত খুঁজেছেন তাকে। পরদিন শুক্রবার (২৭ জুন) সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

এর আগে, শনিবার (২৮ জুন) রাতে  নিহতের মা আনজু মনোয়ারা শেলী এক ফেসবুক পোস্টে ছেলের নিখোঁজের বিষয়ে লেখেন, ‘আমার ছেলে সৌমিক রাত আনুমানিক ৭:৩০ টায় হাঁটতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। সে ঢাকা বিশ্ববিদ্যালয় CSE 14-15 batch থেকে অনার্স পাশ করে এবং  মাস্টার্স এর জন্য আমেরিকার University Of Texas Dallas এ Full Scholarship পেয়েছে।আমার ছেলের খোজ পাওয়া যাচ্ছে না। সবার দোয়া প্রার্থী।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শাজাহানপুর ক্যান্টনমেন্ট বোট ক্লাবের লেক থেকে হাসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে, নিহত হাসিন ঢাবি শিক্ষার্থী ছিলেন।’  

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক বলেন, হাসিন আমাদের বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার লাশ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি।   

 

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9