মাকে ডাক্তার দেখাতে এসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের

২৮ জুন ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৮:২৪ AM
ফেনীতে ট্রেন দুর্ঘটনা

ফেনীতে ট্রেন দুর্ঘটনা © টিডিসি

ফেনীতে মাকে ডাক্তার দেখাতে এসে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ছেলের। শনিবার (২৮ জুন) শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিএনজি অটোরিকশায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাফিজুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা ফাতেমাতুজ জোহরা (৬২) ও সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। 

নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের হারেস আহম্মেদের বড় ছেলে। তিনি ফেনী নোবেল কলেজের পরিচালক ছিলেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন কোয়ার্টার এলাকায় রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশা যানজটে আটকে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সিএনজি চালকের মাথা ও পায়ে জখম রয়েছে। 

গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় দায়িত্বরত গেটম্যান বাবু বলেন, ৭টা ২০ মিনিটে ক্রসিং এলাকায় গেট বন্ধ করি। তবুও উল্টোপাশ থেকে অনেক গাড়ি চলে আসায় যানজট সৃষ্টি হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি রেললাইনের ওপর আটকে যায়। অনেক চেষ্টা করেও সিএনজি সরাতে ব্যর্থ হয়েছি। 

নজরুল করিম নামে নিহতের এক স্বজন বলেন, হাফিজুল ইসলাম আগে রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করতেন। পরবর্তী ফেনীতে এসে ব্যবসায় করতেন। অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে ফেনী থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬