হোয়াটসঅ্যাপে ওসির ছবি, দুই দোকান থেকে টিভি-ফ্রিজ নিয়ে উধাও প্রতারক

২৮ জুন ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
ওসির ছবি দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ একাউন্ট এবং প্রতারকের পাঠানো ভ্যান

ওসির ছবি দিয়ে খোলা হোয়াটসঅ্যাপ একাউন্ট এবং প্রতারকের পাঠানো ভ্যান © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানার ওসি পরিচয়ে দুইটি ইলেকট্রনিক্স শো-রুম থেকে টিভি, ফ্রিজ ও ফ্যান নিয়ে লাপাত্তা হয়েছে এক প্রতারক। ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার (২৮ জুন) দুপুরে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বৈরাগ ইউনিয়নের মহাল খান বাজার এলাকার ‘আল মদিনা ইলেকট্রনিক্স’ এর মালিক মো. জিয়াউল হক এবং বটতলী রুস্তমহাট এলাকার ‘শাহ আমানত ইলেকট্রনিক্স’ এর মালিক মো. ইব্রাহিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত সাড়ে ১১টার দিকে ০১৭৯৮৩৬৩২৮০ নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আনোয়ারা থানার ওসি মনির হোসেন পরিচয়ে ফোন ও চ্যাটের মাধ্যমে যোগাযোগ করেন এক প্রতারক। তিনি টিভি, ফ্যান ও ফ্রিজ কেনার আগ্রহ প্রকাশ করেন এবং পরদিন শুক্রবার (২৭ জুন) সকালেই পণ্য প্রস্তুত রাখতে বলেন।

পরিকল্পনা অনুযায়ী, প্রতারকের কথামতো একটি পিকআপ ভ্যান পাঠানো হলে দুই দোকান থেকে একটি সিঙ্গার ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, দুটি সিলিং ফ্যান এবং একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন দোকান মালিকরা। পণ্যগুলোর মোট মূল্য প্রায় ৬০ হাজার ৯৯০ টাকা। পিকআপ চালকের নম্বর সংগ্রহ করলেও প্রতারক পরিচয় দেওয়া নম্বরে পরবর্তীতে যোগাযোগ করা সম্ভব হয়নি। সেই নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী জিয়াউল হক বলেন, প্রতারক হোয়াটসঅ্যাপে ওসির ছবি দিয়ে আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন। ওসির ছবি দেখে আমি বিশ্বাস করেছি। আমার ২৪ হাজার ৪৯০ টাকা দামের একটি স্মার্ট টিভি ও ৭ হাজার টাকার দুটি ফ্যান নিয়ে গেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।

অপর ভুক্তভোগী ইব্রাহিম বলেন, ‌প্রতারক আমার ২৯ হাজার ৫০০ টাকা দামের একটি ওয়ালটন ফ্রিজ নিয়ে যায়। থানায় অভিযোগ করেছি। ওসি সাহেব দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন।

এদিকে পণ্য বহনকারী পিকআপ চালক নিজেকে ইমরান নামে পরিচয় দিয়ে বলেন, “আমাকে মালিক পাঠিয়েছিলেন। চট্টগ্রাম শহরের বাংলাদেশ ব্যাংকের সামনে এক ভ্যানচালককে মালামাল বুঝিয়ে দিতে বলা হয়। আমাকে বিকাশে ৩ হাজার টাকা পাঠানো হয়েছিল। আমি কাউকে চিনি না।”

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬