নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই ভাই-বোনের 

২৭ জুন ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৮:২৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭) নামে দুই শিশু মারা গেছে। শুক্রবার (২৭ জুন) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। 

নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। তাদের মধ্যে তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিললের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে শুক্রবার বেলা দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে দুই ভাইবোন। সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়। তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজন ও এলাকাবাসী।

কিছুক্ষণ পর নদীতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের আরো সচেতন হওয়া জরুরি। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬