সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ

২৭ জুন ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
 বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ

বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ © সংগৃহীত

ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)- এর টহল দল ভোরে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ঔষধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
​ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
  • ১৪ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার সার্কিট ও পরিত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950