হানি ট্র্যাপ চক্রের ২ সদস্য গ্রেফতার

২৬ জুন ২০২৫, ০৫:৩৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য

হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য © সংগৃহীত

আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য মোসা. সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার ও মো. ইয়াছিন শেখকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভুক্তভোগী পলাশ হোসেন ‘টানটান’ নামে একটি ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে সুমাইয়ার সঙ্গে দেখা করতে আশুলিয়ার জামগড়া এলাকায় যান। কিন্তু পরিকল্পিতভাবে তাকে একটি বাসায় আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি আইফোন, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় চক্রটি।

পরে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আটক দুই আসামির বিরুদ্ধে একাধিক থানায় পূর্বেও মামলা রয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের পরীক্ষা…
  • ২১ আগস্ট ২০২৬
দলীয় সাইনবোর্ডের আড়ালে ‘মাদককারবারী’, পদ হারালেন স্বেচ্ছাসে…
  • ২১ আগস্ট ২০২৬
মুশফিক-তামিমের ইনজুরির শঙ্কা, বর্তমান অবস্থা জানালেন শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬