জাল এডমিট কার্ডসহ এইচএসসি পরীক্ষার্থী আটক

২৬ জুন ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
জাল এডমিট কার্ডসহ এইচএসসি পরীক্ষার্থী আটক

জাল এডমিট কার্ডসহ এইচএসসি পরীক্ষার্থী আটক © টিডিসি সম্পাদিত

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ করেছিলেন এক ছাত্রী। আজ বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। জাল এডমিট কার্ডসহ ওই ছাত্রীকে আটক করেন পরীক্ষকরা। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। 

তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কেন্দ্র কর্তৃপক্ষের চোখে পড়ে, দুটি এডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া এডমিট কার্ডসহ ধরা পড়েন তাহমিনা। 

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই এডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। এখন তিনি হাসপাতালে ভর্তি।’ ঘটনার সময় কান্নায় ভেঙে পড়েন তাহমিনা।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, ‘ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9