গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, দুজন নিহত

২৬ জুন ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৪৯ PM
গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন

গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন © টিডিসি ফটো

বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুজন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর শহর থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কার নতুনহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে সড়কের পাশে থাকা একটি রেন্ডি কড়ইগাছে গাড়িটি সজোরে আঘাত করে।

ঘটনাস্থলেই নিহত হন যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের ছেলে মিলন হোসেন (৪০) ও উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী জুই (৩০)।

আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ রানা এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক মামুনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬