১০ মাস পর কবর থেকে জুলাই শহীদের লাশ উত্তোলন  

২৫ জুন ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
কবর থেকে জুলাই শহীদ মো. ওমর বিন নুরুল আবছারের লাশ উত্তোলন

কবর থেকে জুলাই শহীদ মো. ওমর বিন নুরুল আবছারের লাশ উত্তোলন © সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে ১০ মাস পর কবর থেকে ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবছার নামে এক জুলাই শহিদের মরদেহ উত্তোলন করা হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলার আকুবদণ্ডী গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা, বোয়ালখালী থানা-পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শহীদ ওমরের লাশ উত্তোলনের নির্দেশ দেন। 
এর পরিপ্রেক্ষিতে ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এক আদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, রাজধানীর উত্তরা পশ্চিম থানার মামলা নং ২১(৮)২৪ এবং জি.আর. মামলা নং ৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দেশের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে তার পরিবার সুরতহাল বা ময়নাতদন্ত ছাড়াই ২০২৪ সালের ৫ আগস্ট বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন।

নিহতের পরিবার জানায়, গত বছরের ৫ আগস্ট তাকে দাফন করা হয়। তখন পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা পুলিশ বা প্রশাসনকে জানাতে পারেননি। এ ঘটনায় পরবর্তী সময়ে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, মরদেহটি উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর এটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় দাফন করা হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9