ব্রাহ্মণবাড়িয়ায় ফুল ছিঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ-বাড়িঘরে আগুন: পুলিশসহ আহত ৩০

২৫ জুন ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ১০:১২ PM
বাড়িঘরে আগুন

বাড়িঘরে আগুন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুল ছিঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যার মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ—মহাজনবাড়ি ও সরকারবাড়ির মধ্যে প্রায় ১০ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে আবারো দুই গোষ্ঠীর মধ্যে ফুটবল খেলার সময় একটি ফুল ছেঁড়াকে কেন্দ্র করে নতুন করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়।

রাতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আহতদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে লিপ্তরা ইটপাটকেল ছুড়লে পুলিশের একটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ৭ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সেনাবাহিনী মাঠে নামে। বুধবার (২৫ জুন) সকাল থেকে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage