এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

২৫ জুন ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:২৩ PM
কুড়িগ্রামে এনসিপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে এনসিপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

এসসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের ওপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সমাবেশ মিলিত হয়। 

এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। তিনি বলেন, ‘কোনো প্রকার সন্ত্রাসী হামলা করে জুলাই অভ্যুত্থানের শক্তিকে রুখে দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেনসহ নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া, যুব শক্তির সংগঠক তারিকুজ্জামান তমাল।

আরও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, তাজুল ইসলাম, শামীম রানা, শ্রমিক উইংয়ের মমিনুল ইসলাম, নুরুজ্জামান প্রমুখ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬