ভারতীয় কম্বলসহ ৫ জন আটক

২৪ জুন ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
কম্বলসহ ৫ চোরাকারবারিকে আটক

কম্বলসহ ৫ চোরাকারবারিকে আটক © সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমান ভারতীয় কম্বলসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেওলা ব্রিজ নামক স্থান থেকে একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান ভর্তি কম্বলসহ ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল, নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ১৫০টি কম্বল, ১ টি কাভার ভ্যান, ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দুপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মো. সুমন (২৫), দূর্লভপুর গ্রামের হাসমত আলীর পুত্র মো. হাবিবুর রহমান (৪৫), চন্নপাড়া গ্রামের মৃত আব্বাছ আলী বেপারীর পুত্র মো. রতন আহম্মেদ (৪৫), বাংনাহাটি গ্রামের বোরহান উদ্দিনের পুত্র মো. তোফাজ্জল হোসেন (৩২), ময়মনসিংহের ইশ^রগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দি গ্রামের মো. আব্দুল গনির পুত্র মো. জাহাঙ্গীর আলম (৩২)। এর মধ্যে মো. হাবিবুর রহমান চাকুরিচ্যুত বিজিবি সদস্য বলে জানা যায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন সরকার বলেন, ভোররাতে আমরা খবর পাই ধোবাউড়া দিয়ে ভারতীয় চোরাই কম্বল ভর্তি কাভার ভ্যান যাচ্ছে। সাথে সাথেই আমরা বিভিন্ন জায়গায় টহলদল বসিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় একটি মামলা রুজু হয়েছে। 

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬