অবৈধভাবে বালু উত্তোলন, ৬ ড্রেজার মেশিনসহ ৬০০ ফুট পাইপ ধ্বংস

২৪ জুন ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান

পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান © টিডিসি

মিরসরাইয়ে সংরক্ষিত বনের ভেতর পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট রেঞ্জের সদর বিটে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে সংরক্ষিত বনে বালি উত্তোলনের অপরাধে ৬টি ড্রেজার মেশিন ও ৬০০ ফুট পাইপ সম্পূর্ণ ধ্বংশ করা হয়।

সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজার দক্ষিন ঘেড়ামারা চিকনছড়া ও লক্ষীছড়া এলাকায় একটি চক্র বালি উত্তোলন এবং বিক্রি করে আসছিলো। চক্রটি সংরক্ষিত বনের ভেতর ড্রেজার মেশিন বসিয়ে পাইপ দিয়ে পাহাড়ের চূড়ায় পানি ঢেলে মাটি ধ্বসিয়ে তা থেকে বালি উত্তোলন করে।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম এবং বন বিভাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬ টি ড্রেজার মেশিন ও প্রায় ৬০০ ফুট পাইপ ধ্বংশ করা হয়। বালু উত্তোলনের কাজে জড়িতরা খবর পেয়ে আগেই ঘটনাস্থল ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

তবে আসামী সনাক্ত হলে পি.ও.আর বন মামলা করা হবে। মামলার আলামত হিসেবে ড্রেজারের অংশ বিশেষ সংরক্ষণ করা হয়েছে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহায়তা করেন বলে জানান তিনি।

ট্যাগ: মিরসরাই
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬