কর্ণফুলী টানেলের টোল বক্সে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৩

২৪ জুন ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
দুর্ঘটনায় গুরুতর আহত একজন

দুর্ঘটনায় গুরুতর আহত একজন © টিডিসি ফটো

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টোল বক্সে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনজন আহত হন। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পতেঙ্গা প্রান্ত হয়ে আনোয়ারার দিকে আসার সময় টানেলের ভিতরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেল টোল বক্সের ইনচার্জ কর্নেল মোহাম্মদ ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি টানেলের ভিতর অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি টানেলের ইলেকট্রনিক টোল বক্সের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন পুরুষ সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দুই নারী যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গুরুতর আহতদের একজন সাতকানিয়া উপজেলার আফিয়া বেগম (২৬) এবং অন্যজন নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬