ট্রাক-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৭

২৪ জুন ২০২৫, ০৬:৫৪ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারীসহ আরও ৭ জন। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শার্শা-কাশিপুর সড়কের রঘুনাথপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম শার্শা উপজেলার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। অন্যদিকে আহতরা হলেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮), সুফিয়া খাতুনসহ আরও দুইজন। তাদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক কাশিপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) সরাসরি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চালকসহ তিনজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। 

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9