মিরসরাইয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

২৪ জুন ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১০:৩৪ PM
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেন

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেন © টিডিসি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করেছেন মিরসরাই উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে ২ ঘণ্টা কর্মবিরতি দিয়ে মিরসরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর) হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের মিরসরাই উপজেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সহসভাপতি হোসনে আরা মীর, সহসম্পাদক আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাছিমা আক্তার (এএইচআই)৷ এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী ইমতিয়াজ উদ্দিন, নাজমা আক্তার, জিয়াউল হক খান, ইসমত আরা, আমিনুল ইসলাম, কাকলী রানী, বিনা রানী, জোৎস্না রানী, জাহেদ রফিক প্রমুখ।

আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে ইবিতে আবারও আন্দোলন

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। ৬ দফা বাস্তবায়ন তাদের প্রাণের দাবি৷ দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। 

উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এ দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এল ভিভো ওয়াই৫০০
  • ১৫ জুলাই ২০২৬
পুকুর থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার,পরিবারের দাবি …
  • ১৫ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে বিনামূল্যে সার-বীজ সরবরাহ করা…
  • ১৫ জুলাই ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বড় পরিবর্তন আনল আইসিসি  
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে ৫ উদ্যোগ
  • ১৫ জুলাই ২০২৬
বাংলাদেশে এসে ঘটকালির মাধ্যমে বউ খুঁজবেন না, চীনা নাগরিকদের…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence