ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

২২ জুন ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগর থানা, ব্রাহ্মণবাড়িয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রেলওয়ের জমির একটি পুকুরের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস মিয়া (৪৫) নামে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইদ্রিস মিয়াকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চানপুর গ্রামে অবস্থিত রেলওয়ের জমির একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের মো. ইছামউদ্দিন ও ইদ্রিস মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই পুকুরটির লিজ নেওয়ার দাবি করে আসছিল। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল।

দুপুরে রেললাইনের পাশে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তার ছেলে মেহেদী হাসান ও সহযোগী হুমায়ুন কবির গুরুতর আহত হন। অপর পক্ষের ইছামউদ্দিন, তার স্ত্রী পেয়ারাবেগম এবং ছেলে আমিনুল ইসলামও সংঘর্ষে আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় ইদ্রিস মিয়াকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রেলওয়ের পুকুরের দখল ও লিজ দাবি ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একজনের হাতের কব্জি বিচ্ছিন্নসহ পাঁচ-ছয়জন আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9