২১ দাবিতে কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট-সড়ক পথ অবরোধ

২২ জুন ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট-সড়ক পথ অবরোধ

কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের রেলগেট-সড়ক পথ অবরোধ © সংগৃহীত

দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও অবকাঠামোগত বিভিন্ন সংকটের প্রতিকার না পেয়ে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে ২১ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।রবিবার (২২ জুন) সকাল থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা লালবাগে রেলগেট ও সড়ক পথ অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধা, নতুন বিভাগ সংযোজন, বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। এসব বিষয়ে একাধিকবার কলেজ প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ২১ দফা দাবিনামা উত্থাপন করে আন্দোলনের ডাক দিয়েছেন। 

আল মাহামুদ আসাদ নামে কলেজের এক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো দলের বা গোষ্ঠীর নয়, এটি আমাদের যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন। আমরা চাই কলেজে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ। ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরেক শিক্ষার্থী শিমলা আক্তার বলেন, এ আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এটা আমাদের প্রাপ্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬