‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতির দাবিতে যমুনা অভিমুখে প্রবাসীরা

২২ জুন ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
যমুনা অভিমুখে প্রবাসীরা

যমুনা অভিমুখে প্রবাসীরা © সংগৃহীত

‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ ৪ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন  যমুনা অভিমুখে রওনা হয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা। রবিবার (২২ জুন) সকালে যমুনা অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।  

এর আগে, ‘দেশ চলে প্রবাসীদের টাকায়, অথচ তাদের চিনে না উপদেষ্টারা’—এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন ছিলেন তারা। এতে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়। 

আন্দোলনকারীদের দাবি ‘জুলাই ২৪ আন্দোলনে’ সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া বাংলাদেশিদের আবার ফেরত পাঠাতে সরকার নিষ্ক্রিয়তা দেখিয়েছে। কারাবাস শেষে দেশে ফিরে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন, পেশা হারিয়েছেন, পরিবারে আর্থিক সংকটে পড়েছেন। অথচ, সরকার বা বাংলাদেশ দূতাবাস তাদের পাশে দাঁড়ায়নি। 

আন্দোলনকারীদের ৪ দফা দাবি হলো—

১. জুলাই ২৪ আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটক সব বাংলাদেশিকে দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে।

২. জুলাই ২৪ আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব প্রবাসীকে ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

৩. এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের যৌক্তিক ক্ষতিপূরণসহ পুনর্বাসন করতে হবে।

৪. সব ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধাকে রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬