নেতাকর্মীদের চাপ, ভেঙে পড়ল বিএনপির মঞ্চ

২১ জুন ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
নেতাকর্মীদের চাপে  বিএনপির সম্মেলন মঞ্চ ভেঙে যায়

নেতাকর্মীদের চাপে বিএনপির সম্মেলন মঞ্চ ভেঙে যায় © সংগৃহীত

রাজশাহীতে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলনে নেতাকর্মীদের চাপে সমাবেশ মঞ্চ ভেঙে পড়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। 

দলীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার বিকেলে নগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সন্ধ্যায় প্রধান অতিথি বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করার পর নেতাকর্মীদের অনেকেই মঞ্চে উঠে পড়েন। এতে মঞ্চটি ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। 

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি মঞ্চ থেকে নেমে গেলে এ ঘটনা ঘটে বলে শুনেছি। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।     

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬