খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২১ জুন ২০২৫, ০১:৪৮ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। খেলার সময় অসাবধানতাবশত তারা ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ। 

নিহত দুই শিশু হলো—ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। তাদের মধ্যে ফয়সাল পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা পরিবারসহ সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া থাকতেন।  

পুলিশ জানায়, শিশু দুইটি খেলার জন্য বাসা থেকে বের হয় এবং পাশের নির্মাণাধীন ভবনে যায়। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। 

এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন রাশেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950